বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শাবিতে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন-২০২৬’ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘অপ্টিমাইজড ডিজাইন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল হ্যাবিটেশনস’ (ডিইএসএইচ) প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শাবিপ্রবির স্থাপত্য বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেলের যৌথ উদ্যোগে ৫ ও ৬ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বক্তব্যে উপাচার্য বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান তাপমাত্রা, বায়ুদূষণ এবং দ্রুত নগরায়ণের ফলে আজ মানবজীবন ও প্রকৃতি নানা সংকটের মুখোমুখি। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্যবাহী নির্মাণশৈলী ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই স্থাপত্য গড়ে তোলার ওপর জোর দিতে হবে।” তিনি আরও যুক্ত করেন, গ্রিন আর্কিটেকচারকে সবার জন্য সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও সংস্কৃতিবান্ধব হতে হবে। শক্তির সাশ্রয়, প্রাকৃতিক বায়ু চলাচল, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

সম্মেলনের চেয়ার ও বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ার্দার স্বাগত বক্তব্য দেন। এ সময় আয়োজনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের কো-চেয়ার ও শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

সম্মেলনে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি ‘Climate Urbanism: Grounding Actions, Reimagining Urban Futures’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন। এছাড়া ২০২২ সালের আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিজয়ী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি খন্দকার হাসিবুল কবির ‘Habitat Co-creation with Communities’ শীর্ষক অপর মূল প্রবন্ধটি উপস্থাপন করেন।

সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাসন উন্নয়নে বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক নানা দিক নিয়ে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হচ্ছে।

সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে একটি বিশেষ স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও সৃজনশীল টেকসই স্থাপত্যের ধারণা প্রদর্শিত হচ্ছে।

আয়োজকেরা জানিয়েছেন, ৬ নভেম্বর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।

বিষয় : শাবিপ্রবি শাবি

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শাবিতে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন-২০২৬’ শুরু

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x