শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১১ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১১ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটি চলাকালে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর ও সকল অফিস বন্ধ থাকবে। তবে ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে অফিসগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।