শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

পোশাক শিল্পের অস্থিরতায় বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

পোশাক শিল্পে সাম্প্রতিক কয়েকদিনের অস্থিরতার কারণে দেশে নতুন বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, "কোনো ধরনের অস্থিরতাই কাম্য নয়। কারণ একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতা সৃষ্টি করে। তবে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি বিষয়। তাই মাত্র কয়েকদিনের অস্থিরতার কারণে বিনিয়োগ দু-পা পিছিয়ে যাবে বা এগিয়ে যাবে না।" ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের গতি বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থলবন্দরের বাণিজ্য বাড়াতে দুই দেশকেই সমান উদ্যোগী হতে হবে।

এর আগে সকালে নাইওরপুলের একটি হোটেলে সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। সেখানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা। শ্রমিক অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া এর পেছনে অন্য কোনো ভিন্ন কার্যকারণ রয়েছে কি না, তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখবে।

দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের মূল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু সিপাহি-জনতার ঐক্যের বিপ্লব দেশকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনে।"

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের স্মৃতিচারণ করে বলেন, "জিয়াউর রহমান একটি ভঙ্গুর অর্থনীতি ও অবমূল্যায়িত দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে শিল্পোন্নত জাপানকে পরাজিত করা এবং জেরুজালেম ও ইরান-ইরাক যুদ্ধ বন্ধে তাঁর ভূমিকা ছিল বাংলাদেশের বিরাট কূটনৈতিক সাফল্য।" জিয়াউর রহমানের সততা ও কর্মনিষ্ঠা বজায় রাখা কঠিন হলেও তাঁর আদর্শ অনুসরণ করা রাজনৈতিক কর্মীদের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী বলেন, দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং রাষ্ট্রকে একটি প্রকৃত জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদীর লুনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

বিষয় : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পোশাক শিল্প বিনিয়োগ

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পোশাক শিল্পের অস্থিরতায় বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x