মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ গ্রেফতারকৃত এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। তিনি শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পরে তাকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান। একই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x