বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাতার প্রবাসী যুবকের

ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাতমাইল) এলাকার হরমুজ আলী পাম্পের পাশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলী হুসেন (৩৩) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার সন্ধ্যা ৫ টায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আলী হুসেন লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও গ্রামের মরহুম চমক আলীর ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের হরমুজ আলী পাম্পের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাতার প্রবাসী আলী হুসেনকে মৃত ঘোষণা করেন।

​একই মোটরসাইকেলে থাকা অপর দুই আহত আরোহী তামিম ও রাশেদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

​মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাতার প্রবাসী যুবকের

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাতমাইল) এলাকার হরমুজ আলী পাম্পের পাশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলী হুসেন (৩৩) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার সন্ধ্যা ৫ টায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আলী হুসেন লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও গ্রামের মরহুম চমক আলীর ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের হরমুজ আলী পাম্পের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাতার প্রবাসী আলী হুসেনকে মৃত ঘোষণা করেন।

​একই মোটরসাইকেলে থাকা অপর দুই আহত আরোহী তামিম ও রাশেদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

​মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x