বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ আটক ৩

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ আটক ৩

সিলেট নগরের প্রবেশপথ তেলীবাজার বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় কম্বল ও বিভিন্ন ধরনের পানীয় জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা।

বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সৈকত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৯টি ভারতীয় কম্বল, ৩৬০ পিস আমুল কুল প্রিমিয়াম কেশর এবং ১২৮ পিস পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংক জব্দ করা হয়।

এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন—মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্মসুরা গ্রামের মো. নাইম বেপারী (২২), নারায়ণগঞ্জ সদর থানার জীমখানা এলাকার মো. তানভীর ইসলাম (২৫) এবং ফতুল্লা থানার কাশীপুর এলাকার মো. মুন্না (২৫)।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। মামলাটি ১১ নভেম্বর দায়ের করা হয়। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : আটক ভারতীয় পণ্য

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x