মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে ৩৮ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩৮ লাখ ১৩ হাজার ৭৯৯ টাকা মূল্যের চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, আজ বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, কসমেটিকস, জুস, বিস্কুট ও ফেন্সিডিল জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক বিশেষ টহলদল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও জিরা জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান চলমান আছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিষয় : বিজিবি চোরাচালান অভিযান

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিলেট সীমান্তে ৩৮ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x