মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

একদিনে হাম ও ডেঙ্গু কেড়ে নিল ১৩ প্রাণ

একদিনে হাম ও ডেঙ্গু কেড়ে নিল ১৩ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৯ শিশু এবং এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ৪ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৪৯৬ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৬১ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৬ শিশু।

গত এক দিনে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫১ শিশু। তাদের মধ্যে ৬৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৮৩ শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে আজ ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জনে; যার মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগী ২৬ হাজার ৩০০ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ২ লাখ ৩১ হাজার ৯৯৯ শিশুর মধ্যে ২ লাখ ২৩ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে।

গত এক দিনে নতুন করে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৪১৫ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রংপুর বিভাগে ৫৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয় : মৃত্যু ডেঙ্গু হাম

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

একদিনে হাম ও ডেঙ্গু কেড়ে নিল ১৩ প্রাণ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
একদিনে হাম ও ডেঙ্গু কেড়ে নিল ১৩ প্রাণ
0:00 0:00
1.0x