রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বৃষ্টির কারণে ডিসেম্বরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ

চলতি নভেম্বরে বৃষ্টির কারণে দেশে ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বরেও চলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, এই বৃষ্টির কারণে এডিস মশা প্রত্যাশা অনুযায়ী কমবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, সাধারণত ডিসেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসে। কিন্তু এবারের বৃষ্টি এডিস মশার নতুন প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। এ কারণে ডেঙ্গুর প্রকোপ আরও দীর্ঘ সময় থাকতে পারে।

তিনি জানান, বৃষ্টিতে কিউলেক্স মশার সংখ্যাও বাড়তে পারে বলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উভয় প্রজাতির মশা নিয়ন্ত্রণে নিয়মিত প্রজননস্থল অপসারণ এবং ওষুধের সঠিক প্রয়োগের ওপর জোর দেন তিনি।

কীটতত্ত্ববিদ ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, বৃষ্টিপাত, প্রত্যাশার চেয়ে বেশি তাপমাত্রা, বাড়তি আর্দ্রতা এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে এবং ডিসেম্বরেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রাখতে পারে।

'ডেঙ্গুর মৌসুম ইতোমধ্যে দীর্ঘায়িত হয়েছে এবং এটি আরও চলতে পারে,' বলেন তিনি।

পুরো ডিসেম্বর মাসজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে ড. মনজুর জানান, নতুন জন্ম নেওয়া মশাগুলো পূর্ণবয়স্ক হতে ৭-১০ দিন সময় নেয়। ততদিনে তাপমাত্রা ও আর্দ্রতা কমে যেতে পারে। এতে সংক্রমণের প্রভাব কিছুটা কমতেও পারে।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে। এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছরের ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা আশঙ্কাজনক।

অনেক রোগী হাসপাতালে চিকিৎসা না নেওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে বলেও মনে করেন তিনি।

নগরবাসীকে মশারি ব্যবহার, সকাল-সন্ধ্যায় অ্যারোসল স্প্রে, লম্বা হাতার পোশাক পরা এবং প্রতি সপ্তাহে ঘরবাড়ি ও আশপাশের এলাকা থেকে জমে থাকা পানি অপসারণের পরামর্শ দিয়েছেন ড. মনজুর।

পাশাপাশি যেসব বাড়িতে ডেঙ্গু রোগী রয়েছে, সেখান থেকে মশার মাধ্যমে যেন অন্যদের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে না পড়ে সে বিষয়ে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কমিউনিটি পর্যায়ে মশা নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। বিশেষ করে বসুন্ধরা, বাড্ডা ও বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবন, খালি প্লট, পড়ে থাকা আবর্জনা, পরিত্যক্ত পাত্র চিহ্নিত করার বিষয়টি মনে করিয়ে দেন তিনি।

ড. মনজুরের মতে, শুধু সচেতনতামূলক প্রচারণা ও গতানুগতিক পদক্ষেপের ওপর নির্ভর না করে নজরদারির ভিত্তিতে মশা নিধন অভিযান পরিচালনা করতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ড. মনজুর বলেন, 'ডেঙ্গু রোগীদের বাড়ি ও আশপাশের এলাকা দ্রুত শনাক্ত করা গেলে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব।'

ঢাকার বাইরের সংক্রমণ পরিস্থিতি মূল্যায়নে নজরদারি জোরদার এবং ডেঙ্গুর তথ্য দেওয়া বাধ্যতামূলক ঘোষণা করার আহ্বানও জানান তিনি।

বিষয় : ডেঙ্গু

সিলেটের বার্তা ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বৃষ্টির কারণে ডিসেম্বরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x