রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট ও মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিলেট মহানগর, গোয়াইনঘাট এবং মৌলভীবাজার সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কোতোয়ালি মডেল থানা-পুলিশ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের করিমউল্লাহ মার্কেটের সামনে এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ফটকের সামনে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল ওয়াহেদ রাহি (২৫) ও প্রলয় দে (৩৮)। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুকের নির্দেশনায় শনিবার (২১ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে মো. দুলাল আহমেদ (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। তিনি গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের বড়নগর এলাকার মৃত আহমদ আলীর ছেলে এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার (মামলা নং-১১/৩৫০) তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে মৌলভীবাজার সদর উপজেলার পৃথক এলাকায় শুক্রবার (২০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সদর মডেল থানা-পুলিশ। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পালপুর গ্রামের মুকিত তরফদারের ছেলে কাওসার তরফদার (২৮) এবং ১ নম্বর খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. ওয়াদুদ আলী ওরফে আজাদ আলী (৪৬)। রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয় : গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিলেট ও মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x