রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে পাথর তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি শ্রমিক

গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় পাথর আনতে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকার জিরো পয়েন্টে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর তুলতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও শাহরিয়ারকে ধরে নিয়ে যায় বিএসএফ।

আটক শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, শাহরিয়ার কানে কম শোনেন। সকালে তাঁকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি পাথর আনতে মরকিটিলায় চলে গিয়ে ভুলবশত ভারতে ঢুকে পড়েন এবং বিএসএফের হাতে আটক হন। এ ঘটনায় তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য ভারতের ভেতরে প্রবেশ করায় বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি পর্যটন স্পট এলাকায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এক পর্যটককে গালিগালাজের অভিযোগে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছিল বিজিবি। ওই দিন রাত ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলার সংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে উভয় বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়।

বিষয় : আটক বিএসএফ

সিলেটের বার্তা ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গোয়াইনঘাটে পাথর তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি শ্রমিক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x