শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২

সিলেট নগরীতে পার্কিং করে রাখা চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ (৪২) এবং বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মৃত খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা আরও একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়।

মামলার তথ্যমতে, পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে তিনটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং অপর একটি বাস আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার দুজন আওয়ামী লীগের সক্রিয় নেতা। মামলার তদন্তে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।

গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : আটক এসএমপি গ্রেফতার মামলা অগ্নিসংযোগ

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সিলেটে বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x