শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের বাসার গেইটে অগ্নিসংযোগ

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে না পড়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতের কোনো একসময় দুর্বৃত্তরা কাপড়জাতীয় দাহ্য বস্তু ব্যবহার করে বাসার সামনের প্রধান ফটকে আগুন দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে হুমায়ুন কবিরও সেখানে অবস্থান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানিয়েছেন, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানালেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরইমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয় : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগুন

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের বাসার গেইটে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে না পড়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতের কোনো একসময় দুর্বৃত্তরা কাপড়জাতীয় দাহ্য বস্তু ব্যবহার করে বাসার সামনের প্রধান ফটকে আগুন দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে হুমায়ুন কবিরও সেখানে অবস্থান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানিয়েছেন, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানালেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরইমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x