শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে ২৮ জন আটক, ১৩৯ যানের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জন আসামিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটকদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক আটককৃতরা রয়েছেন। অভিযান চলাকালে ১৫ পিস ইয়াবা, ১৯৫ পিস ভারতীয় সাবান এবং ৭৮৮ বোতল ‘FAIYDAL SYRUP’ উদ্ধার করা হয়।

অভিযানকালে ট্রাফিক বিভাগ মোট ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭৭টি যানবাহন আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে এসএমপির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : সিলেট আটক অভিযান

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে ২৮ জন আটক, ১৩৯ যানের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জন আসামিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটকদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক আটককৃতরা রয়েছেন। অভিযান চলাকালে ১৫ পিস ইয়াবা, ১৯৫ পিস ভারতীয় সাবান এবং ৭৮৮ বোতল ‘FAIYDAL SYRUP’ উদ্ধার করা হয়।

অভিযানকালে ট্রাফিক বিভাগ মোট ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭৭টি যানবাহন আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে এসএমপির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x