শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিচ্ছেন। দীর্ঘদিনের অস্থিতিশীলতা কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত জীবনে মিতব্যয়ী হিসেবে পরিচিত তারেক রহমানের জন্মদিন অনাড়ম্বরভাবে উদ্‌যাপন করা হচ্ছে। তাঁর প্রচেষ্টা শিগগিরই জনগণের কাছে দৃশ্যমান হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি দোয়া মাহফিল

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিচ্ছেন। দীর্ঘদিনের অস্থিতিশীলতা কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত জীবনে মিতব্যয়ী হিসেবে পরিচিত তারেক রহমানের জন্মদিন অনাড়ম্বরভাবে উদ্‌যাপন করা হচ্ছে। তাঁর প্রচেষ্টা শিগগিরই জনগণের কাছে দৃশ্যমান হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x