বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মারকাযুত তাকওয়া প্রকল্পে ৩ লাখ পাউন্ডের ঘাটতি, অর্থ সংগ্রহে তৎপর ইউরোপ জমিয়ত

#রমফোর্ডে ৯ লাখ পাউন্ডে চার্চ ভবন কেনার উদ্যোগ, ২৫ নভেম্বরের মধ্যে অর্থ সংস্থানের লক্ষ্য

আগামী প্রজন্মের দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধ চর্চার স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্যে ‘মারকাযুত তাকওয়া’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।

৯ লাখ পাউন্ডের এ প্রকল্পে এখনো ৩ লাখ পাউন্ডের ঘাটতি রয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এ অর্থের সংস্থান করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে সংগঠনটি।

এ লক্ষ্যে লন্ডনের ঐতিহ্যবাহী ফোর্ডস্কোয়ার মসজিদে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সভায় প্রকল্পের অর্থসংস্থান, ভবন ক্রয় এবং নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মাওসুফ আহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের প্রধান উপদেষ্টা ও ফোর্ডস্কোয়ার মসজিদের চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শামসুল হক (দা. বা.)।

সভায় ইউরোপ জমিয়তের বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় দায়িত্বশীল, সংগঠনের শুভাকাঙ্ক্ষী, স্থানীয় মুসল্লি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ‘মারকাযুত তাকওয়া’ প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবন ক্রয়ের আর্থিক বাধ্যবাধকতা এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ৩ লাখ পাউন্ড সংগ্রহের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় অর্থ সংগ্রহ কার্যক্রমে আরও সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উল্লেখ্য, যুক্তরাজ্যের রমফোর্ড এলাকায় ৯ লাখ পাউন্ড মূল্যের একটি চার্চ ভবন কিনে সেটিকে ‘মারকাযুত তাকওয়া’ নামে স্থায়ী দ্বীনি প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ। প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে দ্বীনি শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং নতুন প্রজন্মের জন্য উপযোগী ধর্মীয় পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সভায় উপস্থিত দাতা ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে প্রকল্পের আর্থিক প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এ সময় কয়েকজন দাতা করজে হাসানা ও অনুদান হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত অর্থ হস্তান্তরের অঙ্গীকারও করেন তাঁরা।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রবাসী মুসলিম সমাজের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে অর্থসংস্থানের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এদিকে, প্রকল্পের বাকি অর্থ সংগ্রহে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী মুসলমান, বিত্তবান ব্যক্তি, আলেম-উলামা, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের কমিউনিটির প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।

বিষয় : জমিয়ত

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মারকাযুত তাকওয়া প্রকল্পে ৩ লাখ পাউন্ডের ঘাটতি, অর্থ সংগ্রহে তৎপর ইউরোপ জমিয়ত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x