মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শেখ হাসিনা দ্রুত দেশে ফিরলে আইনি প্রাপ্য বিচার বুঝিয়ে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। আইনগতভাবে তার যে প্রাপ্য রয়েছে, সেই প্রাপ্যটুকু বিচার বুঝিয়ে দেওয়া হবে।’

মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এত দেরি করবেন কেন তিনি? আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? তিনি তো এ দেশেরই নাগরিক, এ দেশেই ছিলেন। তিনি গেলেন কেন, এই প্রশ্নটা তাকে করা উচিত। গেলেন তো সারা দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।’

দেশের শিল্প ও বাণিজ্য খাতের পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব কারখানা পুনরুজ্জীবনের জন্য তালিকা তৈরি করে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই প্রায় ৫০টি সরকারি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বানের লক্ষ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা চালু করা গেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। এ ছাড়া নতুন শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

কৃষি খাতের সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো হয়নি। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। পেঁয়াজের উদাহরণ টেনে তিনি বলেন, একসময় আমদানিনির্ভর থাকলেও এখন দেশে চাহিদার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তরুণদের যুক্ত করা গেলে অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।

আমদানি-রপ্তানির ব্যবধান নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে তিনি বলেন, রপ্তানি বাড়াতে হলে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতেই হয়। তাই শুধু বাণিজ্য ঘাটতির দিকে না তাকিয়ে সামগ্রিক বাণিজ্যের পরিধি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর ওপর তিনি জোর দেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে একে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শেখ হাসিনা

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা দ্রুত দেশে ফিরলে আইনি প্রাপ্য বিচার বুঝিয়ে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x