সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাতে নগরীর বিআইডিসি পয়েন্ট এবং আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শাহপরাণ (রহ.) থানা এলাকায় গ্রেফতারকৃত ছাত্রলীগের দুই কর্মী হলেন-জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ (২৪) এবং আলবারাকা (বহর পশ্চিম) এলাকার মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ (২০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি, সিটিএসবি) আফজাল হোসেন জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ থানার বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ (বিকেএসপি সংলগ্ন) এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও ইটপাটকেল নিয়ে জড়ো হন। তাঁরা মুরাদপুর পয়েন্টের দিকে যাওয়ার পথে উসকানিমূলক স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন এবং যানবাহন ভাঙচুর চালিয়ে নাশকতার সৃষ্টি করেন। এ ঘটনায় ২১ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ইয়ামিন ও রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, রবিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আওয়ামী লীগের আরও দুজনকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকতের ছেলে এবং বর্তমানে শাহজালাল উপশহরের (ব্লক-ই, রোড নং-০২) বাসিন্দা মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫) এবং একই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ও বর্তমানে নগরীর পাঠানটুলা (শ্রাবণী আবাসিক এলাকা) এলাকার বাসিন্দা সাগর মিয়া (৪৫)। গত ৬ নভেম্বর কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত চার আসামিকেই ইতিমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : এসএমপি গ্রেফতার নিষিদ্ধ সংগঠন গ্রেফতার সিলেট মহানগর পুলিশ

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিলেটে নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x