সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ৩০ ঘণ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৫৩

সিলেট মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ছয়টা পর্যন্ত আগের ৩০ ঘণ্টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন ছয় থানা-পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এসএমপির মিডিয়া বিভাগ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ব্লক রেইড ও চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হয়। এ সময় ২১ জনকে গ্রেফতার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় আরও ৩২ জনকে। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীও রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মহানগর অধ্যাদেশের মামলার আসামিও রয়েছেন।

নগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা উপকমিশনার মো. আফজাল হোসেন।

বিষয় : এসএমপি গ্রেফতার ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিলেটে ৩০ ঘণ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৫৩

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সিলেট মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ছয়টা পর্যন্ত আগের ৩০ ঘণ্টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন ছয় থানা-পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এসএমপির মিডিয়া বিভাগ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ব্লক রেইড ও চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হয়। এ সময় ২১ জনকে গ্রেফতার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় আরও ৩২ জনকে। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীও রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মহানগর অধ্যাদেশের মামলার আসামিও রয়েছেন।

নগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা উপকমিশনার মো. আফজাল হোসেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x