বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ঢাকা-রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ফাইল ছবি

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

এতে বলা হয়েছে, সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। ১৬ ডিসেম্বরের পর ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে সৌদি আরবের অন্য তিনটি রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।

বিমান জানিয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ভ্রমণ করে সৌদি আরব যেতে পারবেন। টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।

বিষয় : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঢাকা-রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

এতে বলা হয়েছে, সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। ১৬ ডিসেম্বরের পর ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে সৌদি আরবের অন্য তিনটি রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।

বিমান জানিয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ভ্রমণ করে সৌদি আরব যেতে পারবেন। টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x