সিলেটের কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকায় রুস্তম আলী (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।তবে কী কারণে রুস্তম আলীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।