বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ড, যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকায় রুস্তম আলী (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কী কারণে রুস্তম আলীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

বিষয় : আটক খুন হত্যা হত্যাকাণ্ড

সিলেটের বার্তা ২৪

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ড, যুবক আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটের কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকায় রুস্তম আলী (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কী কারণে রুস্তম আলীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x