রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কদমতলীতে বিল্ডিংয়ে রড তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর কদমতলীতে বিল্ডিংয়ে রড তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে এক যুবক।

নিহত গোলাপ মিয়া (৩০)। সে কদমতলী শামীম মিয়ার কলোনিতে বাস করতো।

শনিবার (৯ মে) বিকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট নগরীর কদমতলী এলাকায় মারুফ মিয়ার নির্মানাধীন বিল্ডিংয়ে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাপ মিয়া। রাস্তা থেকে রড বিল্ডিংয়ে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কদমতলীতে বিল্ডিংয়ে রড তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২০

featured Image

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর কদমতলীতে বিল্ডিংয়ে রড তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে এক যুবক।

নিহত গোলাপ মিয়া (৩০)। সে কদমতলী শামীম মিয়ার কলোনিতে বাস করতো।

শনিবার (৯ মে) বিকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট নগরীর কদমতলী এলাকায় মারুফ মিয়ার নির্মানাধীন বিল্ডিংয়ে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাপ মিয়া। রাস্তা থেকে রড বিল্ডিংয়ে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x