সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর হোটেল সবুজ বিপনীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৭ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নারকিলা গ্রামের মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস (৩৪), মৌলভীবাজারের রাজনগর থানার সাদাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া (২৩) এবং ৫ জন নারী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) অতিরিক্ত দায়িত্ব জ্যোর্তিময় সরকার।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মতামত