মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নগরীতে যাত্রীবেশে ছিনতাই, দুই যুবক আটক

নগরীতে যাত্রীবেশে ছিনতাই, দুই যুবক আটক
সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছেন জনতা। নগরীর বন্দরবাজার হাসান মার্কেট থেকে এক নারী যাত্রী সিএনজি অটোরিকশায় উঠেন। এসময় পূর্ব থেকে গাড়িতে দুই যুবক যাত্রী বসা ছিল পুলিশলাইন্সে গাড়িটি পৌঁছামাত্র তারা নারীর মুখচেপে গলায় ছুড়ি ধরে চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এসময় স্থানীয় জনতার হাতে তারা ধরা খায়। ঘটনাটি গতকাল সোমবার (১৫ফেব্রুয়ারি) রাত ৮টায় ঘটে।   আটককৃতরা হলো- অটোরিকশাচালক বিশ্বনাথ থানার পেশকারগাও এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে নজরুল ইসলাম (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মৃত আব্দুস সত্তারের ছেলে জাকির হোসেন (২৭)।   কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুইজন আটক হলেও ছিনতাইকারী চক্রের এক সদস্য পালিয়ে গেছে। সে ওই নারীর গলার হার নিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে যাত্রীবেশে ছিনতাই, দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২১

featured Image
সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছেন জনতা। নগরীর বন্দরবাজার হাসান মার্কেট থেকে এক নারী যাত্রী সিএনজি অটোরিকশায় উঠেন। এসময় পূর্ব থেকে গাড়িতে দুই যুবক যাত্রী বসা ছিল পুলিশলাইন্সে গাড়িটি পৌঁছামাত্র তারা নারীর মুখচেপে গলায় ছুড়ি ধরে চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এসময় স্থানীয় জনতার হাতে তারা ধরা খায়। ঘটনাটি গতকাল সোমবার (১৫ফেব্রুয়ারি) রাত ৮টায় ঘটে।   আটককৃতরা হলো- অটোরিকশাচালক বিশ্বনাথ থানার পেশকারগাও এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে নজরুল ইসলাম (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মৃত আব্দুস সত্তারের ছেলে জাকির হোসেন (২৭)।   কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুইজন আটক হলেও ছিনতাইকারী চক্রের এক সদস্য পালিয়ে গেছে। সে ওই নারীর গলার হার নিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নগরীতে যাত্রীবেশে ছিনতাই, দুই যুবক আটক
0:00 0:00
1.0x