সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

চলে গেলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন আলী আহমদ

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজে জানাযা আজ বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এফবিসিসিআই’র সাবেক পরিচালক, হোটেল স্টার প্যাসিফিক’র স্বত্ত্বাধীকারী সালাহ উদ্দিন আলী আহমদ সিলেটে সকল মহলে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। এদিকে, বিয়ানীবাজার পৌর এলাকার কসবা গ্রামের কৃতিসন্তান সালাউদ্দিন আলী আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চলে গেলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন আলী আহমদ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x