বৃহত্তর সিলেটের প্রাচীণতম দ্বীনী শিক্ষাপ্রতিষ্টান ও উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নূর উদ্দিন গহরপুরী রাহ. প্রতিষ্ঠিত গহরপুর মাদরাসায় অনুষ্ঠিত হলো দু'দিন ব্যাপী কেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।
দেশ ও বিদেশের বিখ্যাত ক্বারি ও ইসলামিক সংগীত শিল্পীদের পদচারণায় মুখর ছিল সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় গহর পুর জামেয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমেদ বলেছেন অপ-সংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতি চর্চা ও ছড়িয়ে দিতে আননূর ছাত্র কাফেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি ।আননূর ছাত্র কাফেলা।সংগঠনের পৃষ্ঠপোষকতায় সকলের সহযোগিতা কামনা করেন।
আনন্দ ঘন পরিবেশে বিভিন্ন দেশের অতিথিদের অংশ গ্রহনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক এর স্পন্সরে জামেয়া গহর পুর প্রাঙ্গণে ৭ও৮ মার্চ, রবি ও সোমবার দু দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গহর পুর জামেয়ার মোহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আননূর ছাত্র কাফেলার নেতৃবৃন্দের সঞ্চালনায় মনোমুগ্ধকর অনুষ্ঠানে-পবিত্র কোরআন তেলাওয়াত ক্বেরাত,বাংলা আরবী বক্তৃতা,তাফসীর, সিরাত, , হামদ নাত, ইসলামী সংগীত, বিষয় ভিত্তিক বির্তক,জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সম্মেলন তেলাওয়াত করেন মিশরের শায়েখ ক্বারী মাহমুদ আত-তুখী,ইরানের শায়েখ ক্বারী সাঈদ আত তুসী,তানজানিয়ার শায়েক ক্বারী ঈদী শাবান, আফগানিস্তানের শায়েখ ক্বারী আব্দুল কবির হায়দরী।
মতামত