রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নগরীতে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নগরীতে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সিলেট নগরে কোটি টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

নগরের সওদাগরটুলা থেকে চোরাচালানের এসব পণ্য উদ্ধার করা হয়।

আজ রবিবার (১১ এপ্রিল) এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানকালে আব্দুল্লাহ (২৬) নামে ভারতীয় চোরাচালানের মালিককে আটক করা হয়। তিনি সিলেট সদরে টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সওদাগরটুলা খেলার মাঠের পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশায় (নং সিলেট থ- ১১- ২৪৪০) থেকে চোরাই পথে আসা ভারতীয় পণ্য জুতা, মেহেদী অন্যান্য উপকরণ জব্দ করা হয়। তিনি বলেন, এক ব্যক্তি ৯৯৯ নাম্বারে ফোন করে তথ্য দিলে পুলিশ অভিযান চালিয়ে পণ্যের চালানটি জব্দ করে। এর আগে গত ৮ এপ্রিল দক্ষিণ সুরমা থেকে ভারতীয় শাড়ি থ্রি-পিস কসমেটিক্স সামগ্রীসহ কোটি টাকার পণ্য জব্দ করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। একই দিন (৮ এপ্রিল) ভোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ওই অভিযানে দু’টি প্রাইভেটকার থেকে এক লাখ এক হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নগরীতে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার
0:00 0:00
1.0x