সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

রোজার ঘাটতি পূরণে ফিতরা

রোজার ঘাটতি পূরণে ফিতরা

সাদকাতুল ফিতর বা ফিতরা একটি ইবাদত। রোজার ঘাটতি পূরণে ইসলামের এই বিধান মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজের দুস্থ-অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ইসলাম আর্থিকভাবে স্বচ্ছল মানুষের উপর দান-খয়রাতের বিধান আরোপ করেছে। যাকে সাদকাতুল ফিতর বলা হয়।

সাদাকাহ অর্থ দান। শরিয়তের পরিভাষায় ‘যে দানের দ্বারা আল্লাহর নিকট সওয়াবের আশা করা যায়, তাকে সাদাকাহ বলে। মুফতিদের পরিভাষায় ফিতর অর্থ হল রোজা না রাখা । এ অর্থেই ব্যবহৃত হয় ঈদুল ফিতর। নেসাব পরিমান মালের অধিকারী ব্যক্তির উপর ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যে দান দেয়া ওয়াজিব হয় তাকে সাদকাতুল ফিতর বলা হয়। ইমাম আযম আবু হানীফা রহ. এর মতে নিসাব পরিমাণ মালের মালিকের উপর সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব।

মহানবি সা. এক খুৎবায় ইরশাদ করেছেন স্বাধীন-পরাধীন, ছোট-বড় প্রত্যেকের পক্ষ থেকে তোমরা আধা সা গম (১.৬৫০ গ্রাম) বা এক সা (৩ কেজি ৩০০ গ্রাম ) যব বা খেজুর সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করবে। (আবূ দাউদ ) স্বাধীন মুসলমান যিনি জীবিকা নির্বাহের উপকরণ যথা অন্ন-বস্ত্র, বাসস্থান ব্যতীত নেসাব পরিমাণ মালের মালিকের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব (হেদায়া)। সাদাকায়ে ফিতর নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালিগ সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব । একজনের সাদকায়ে ফিতর একজনকে অথবা কয়েক জনকে বন্ঠন করে দেয়া জায়িয আছে।

আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে পরিপূর্ণ হক আদায়পূর্বক সদকায়ে ফিত্র আদায় করার তৌফিক দান করেন। আমিন।

লেখক: সম্পাদক, সিলেটের বার্তা ২৪.কম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রোজার ঘাটতি পূরণে ফিতরা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
রোজার ঘাটতি পূরণে ফিতরা
0:00 0:00
1.0x