গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে গরুসহ দুটি পিকআপ আটক করা হয়।
জানা যায়, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় গরু সিলেটে নিয়ে আসে একটি চক্র। নগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকায় পুলিশ চেকপোষ্টের সময় ভারতীয় গরুসহ দুটি পিকআপ আটক করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ি ও গরু নিয়ে থানার দিকে রওয়ানা হয়েছেন। গাড়ি নং (ঢাকা মেট্টো-ন- 11-6029) ও (সিলেট মেট্টো -ন- 110541)
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আটকের খবর পেয়েছি। দায়িত্বরত অফিসার আটককৃত গরু ও গাড়ি নিয়ে থানায় আসছেন।
মতামত