রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কদমতলী থেকে দুই হিরোইন সম্রাজ্ঞী আটক

কদমতলী থেকে দুই হিরোইন সম্রাজ্ঞী আটক

মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকা থেকে দুই হিরোইন সম্রাজ্ঞীকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলেন-সুনামগঞ্জ জেলার সদর থানার বালিকান্দি গ্রামের বেদনআলীর মেয়ে সিমা বেগম (২৪) ও নরসিংদী জেলার রায়পুরা থানার নিলুকুটি গ্রামের রমজান মিয়ার ছেলে শিল্পী বেগম (২৯)।

এসময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সিমা ও শিল্পীকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার (২০ মে) তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকার ফেরীঘাটস্থ কামাল বক্সের কলোনীতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কদমতলী থেকে দুই হিরোইন সম্রাজ্ঞী আটক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২১

featured Image

মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকা থেকে দুই হিরোইন সম্রাজ্ঞীকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলেন-সুনামগঞ্জ জেলার সদর থানার বালিকান্দি গ্রামের বেদনআলীর মেয়ে সিমা বেগম (২৪) ও নরসিংদী জেলার রায়পুরা থানার নিলুকুটি গ্রামের রমজান মিয়ার ছেলে শিল্পী বেগম (২৯)।

এসময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সিমা ও শিল্পীকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার (২০ মে) তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকার ফেরীঘাটস্থ কামাল বক্সের কলোনীতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪