সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হুমায়ূন রশিদ চত্বর থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর থেকে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. রুবেল মিয়া (২৫) সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার ছেলে এবং বর্তমানে কদমতলীর বালুরমাঠের মুজিবুর মিয়ার কলোনীর ভাড়াটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে হুমায়ুন রশিদ চত্বরে রাস্তার পাশে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় সুকৌশলে মাদক কারবারি মোঃ রুবেল মিয়া (২৫)-কে আটক করে পুলিশ।ধৃত আসামীর হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭, তারিখ-০৮/০৬/২০২১।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো: মনিরুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হুমায়ূন রশিদ চত্বর থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২১

featured Image

দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর থেকে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. রুবেল মিয়া (২৫) সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার ছেলে এবং বর্তমানে কদমতলীর বালুরমাঠের মুজিবুর মিয়ার কলোনীর ভাড়াটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে হুমায়ুন রশিদ চত্বরে রাস্তার পাশে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় সুকৌশলে মাদক কারবারি মোঃ রুবেল মিয়া (২৫)-কে আটক করে পুলিশ।ধৃত আসামীর হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭, তারিখ-০৮/০৬/২০২১।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো: মনিরুল ইসলাম।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x