দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ডোবায় পড়ে যায় একটি যাত্রীবাহী বাস।
এ ঘটনায় একজন নিহত ও নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২২ জুন) সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সকাল সাড়ে ৯ টায় আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা ভাস্কর্যের পূর্বপার্শ্বে এই ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জয়কলস গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মোছা. রুকিয়া বেগম, শাহিন মিয়া জানান, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলের পাশেই তাদের দোকানে ছিলাম। এসময় সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস জয়কলস গ্রামের উত্তর পার্শ্বে মুক্তিযোদ্ধা ভাষ্কার্যের সামনে পৌছিলে বাসকে পিছন দিক থেকে একটি দ্রুতগতির একটি প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে সামনে দুইটি সিএনজি গাড়ী দেখতে পেয়ে বাসকে ধাক্কা দেয়।
এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ প্বার্শবর্তী ডোবায় পড়ে যায়। এতে ১ যাত্রী লাফ দিয়ে বাস থেকে বের হওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং আহত যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
এরপর তাকে ফায়াস সার্ভিসের জীপে করে ফায়ারসার্ভিস কর্মীরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক গাড়ী চালক ও হেলপার পালিয়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক হতাহতের নাম ঠিকানা জানা যায়নি এবং যেহেতু ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের অধীনে এ ব্যাপারে হাঁইওয়ে পুলিশের মাধ্যমে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত