রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দরগায় পাওয়া অজ্ঞাত সেই বৃদ্ধের মৃত্যু

দরগায় পাওয়া অজ্ঞাত সেই বৃদ্ধের মৃত্যু
সিলেটের হযরত শাহজালাল রহ. দরগাহ মাজার থেকে অজ্ঞাত সংজ্ঞাহীন বৃদ্ধ (৬০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ১৫ জুন শাহজালাল মাজারের ঝর্ণারপাড়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তবে তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ১৫ জুন স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে হযরত শাহজালাল (রাহ.) মাজারের ঝর্ণারপাড় এলাকা অজ্ঞাত পরিচয় আনুমানিক ৬০ বছর বয়েসি এক পুরুষকে অজ্ঞান অস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৭ দিন থাকার পরে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কর্তব্যরত ডাক্তার ওই বৃদ্ধ পুরুষকে মৃত ঘোষণা করেন। এদিকে, পুলিশ অজ্ঞাতনামা এই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে। যদি কারো পরিচিত হয়ে থাকে বা কেই ওই বৃদ্ধের আত্মীয় স্বজনের সন্ধান পান তাহলে কোতোয়ালি মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তির মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দরগায় পাওয়া অজ্ঞাত সেই বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
দরগায় পাওয়া অজ্ঞাত সেই বৃদ্ধের মৃত্যু
0:00 0:00
1.0x