কঠোর লকডাউন আইন ভঙ করে সুনামগঞ্জের ছাতকে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (০২ জুলাই) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে জহুরা কমিউনিটি সেন্টারে এ জরিমানা করা হয়।
সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তাপস শীল। বর কনের পক্ষ থেকেও নেয়া হয় মুচলেকা। এসময় থানা পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত