সনামগঞ্জের শাল্লায় ভূমিহীনদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে মাথায় পড়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (০৭ জুলাই) উপজেলার বাহাড়া (সদর) ইউনিয়নের শান্তিপুর গ্রামে বুধবার ৭জুলাই বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় ওইগ্রামে নির্মিত ঘর সমূহের মধ্যে অনেক ঘরেই বিশাল বিশাল ফাটল ও মেঝে ভাঙ্গা, টয়লেট ভাঙ্গাসহ নানা ত্রুটি।
তাছাড়া সুবিধাভোগীদের মধ্যে আব্দুল গনি মিয়া জানান, ঘর পেতে ও নির্মাণ করতে আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। পাশাপাশি নিজের হাত থেকে নগদ টাকাও ব্যয় করতে হয়েছে। ওইগ্রামের খায়রুল মিয়ার স্ত্রী পাখি বেগম বলেন, ঘর পেয়ে আমরা এখন বিপদে আছি। আমার স্বামী একজন দিন মজুর। ঘরের জন্য সারা বছর কোনো কাজ করতে পারেনি।
ঘর পেয়ে আমাদের আরো ৭০ থেকে ৮০হাজার টাকা ধারকর্জ করতে হয়েছে। তারপরও ঘরে বিশাল বড় ফাটল। যেকোনো সময় ভেঙ্গে আমাদের উপর পরতে পারে। এছাড়া ওই গ্রামের আব্দুল আলীর ছেলে মমিন মিয়া, আঃ রাজ্জাকার মিয়ার ছেলে আঃ ছত্তার মিয়া, মৃত ডেঙ্গু মিয়ার ছেলে বাবুল মিয়া, মন্নান মিয়ার ছেলে রুবেল মিয়াসহ বেশ কতোটি ঘরের একই অবস্থায় দেখা যায়।
ঘর প্রাপ্ত সুবিধাভোগীরা বলেন, নি¤œমানের মালামাল দিয়ে ঘর নির্মাণ করায় আজ এ অবস্থা দাঁড়িয়েছে। তারা আরো জানান যে, আমরা এসব নি¤œমানের মালামাল দিয়ে ঘরের কাজ করতে নিষেধ করলে কেউ আমাদের কথা শুনেনি।
এনিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব শেখ মোঃ ফজলুল করিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এখনই ইউএনও স্যারের সাথে কথা বলছি, দেখি কি করা যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এসব ঘরগুলোর অবস্থা আমিও দেখেছি, এগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করছি। তাড়াতাড়িই এসব ঘর মেরামত করে দেবো।
মতামত