সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় থেকে বিদেশী ওয়ান সুটারগান সহ কুমিল্লার এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত ইব্রাহিম খলিলুর রহমান (৩০) কুমিল্লার দেবিদ্বার থানার এগার গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর কুয়ারপারে বসবাস করতো।
র্যাব জানায়, গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদিঘীর দক্ষিণ পাড়স্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী এর মূল ফটকের সামনে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ইব্রাহিম খলিলুর রহমানের প্যান্টের পকেটে রক্ষিত ১টি ওয়ান সুটারগান জব্দ করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।
মতামত