সনতান ধর্মালম্বীদের দুর্গাপূজার নিরাপত্তার জন্য এবং সবধরণের অপরাধ কর্মকান্ড এড়াতে সুনামগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক প্ল্যাটুন এবং দিরাই উপজেলায় এক প্ল্যাটুন বিজিবি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে । বিজিবির ক্যাপ্টেন নাজমুল ইসলাম জানান, পূজা শেষ না হওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান যাতে শান্তি পূর্ণ পরিবেশে উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের পুজো সম্পন্ন হয় সেজন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে।
মতামত