সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানী মেডিকেলে ছাতকের নিখোঁজ যুবকের 'মৃত্যু'

সুনামগঞ্জের ছাতকে কারী ছালেহ আহমদ (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের দিনমজুর উস্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কারী সালেহ আহমদ বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি। এর পর থেকে সে নিখোঁজ হয়।

পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোজ খবর নিয়েও তার সন্ধান পায়নি। পরে গ্রামের লোকজনের কাছ থেকে তারা জানতে পারেন, নিহত সালেহ আহমদ ওইদিন রাতগাঁও, মদুকোনি ও বকিরপার এলাকার ৪জন সহপার্টির সাথে গিয়ে ছিলো।

শুক্রবার ভোরে সালেহ আহমদের এক সহযোগী মোবাইল ফোনে তার বড় ভাই আলী আহমদকে জানায়, সালেহ আহমদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমন খবর পেয়ে বড় ভাই আলী আহমদ ছোট ভাইকে দেখতে হাসপাতালে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে সালেহ আহমদের মৃত্যু হয়। তার মৃত্যুর পরই সালেহ আহমদের সহপার্টিরা দ্রুত হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। আইনী জটিলতার কারনে শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালের মর্গে থেকে নিহত সালেহ আহমদের লাশ দেওয়া হয়নি বলে জানা গেছে।

ছাতক সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম বলেন, শুক্রবার রাতে মানসীনগর গ্রামের এক জরুরী বৈঠকে স্থানীয় মুরব্বীরা নিহত সালেহ আহমদের ৪ জন সহপার্টি ও অভিভাবকদের ডাকা হয়। কিন্তু ওই বৈঠকে তারা উপস্থিত হয়নি।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বলেন, এ বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী মেডিকেলে ছাতকের নিখোঁজ যুবকের 'মৃত্যু'

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x