সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কাল সিলেট আসছেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২১
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সুনামগঞ্জ ও জগন্নাথপুরে আসছেন
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ জানান, ওইদিন সকালে সড়কপথে তিনি জগন্নাথপুর পৌঁছবেন। দুপুর ১২টায় মন্ত্রী জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় জগন্নাথপুর উপজেলার অসহায় রোগীদের চেক বিতরণ করবেন।
পরে বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়ুব বখত জগলুল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফুাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত