সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিচারকের কুরবানীর গরু চুরি, তিনমাস পর গ্রেফতার দুই চোর

সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির ঘটনায় অবশেষে তিনমাস পর দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই চোরকে আদালতে তোলা হয়েছে।   মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান।   তিনি বলেন- ‘বিচারকের স্যারের গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছিল। আমরা গভীরভাবে এ ঘটনার তদন্ত করি। এক পর্যায়ে দুইজনকে গ্রেফতার করি। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে তোলা হবে।’   এরআগে ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে গরুটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিচারকের কুরবানীর গরু চুরি, তিনমাস পর গ্রেফতার দুই চোর

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২২

featured Image
সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির ঘটনায় অবশেষে তিনমাস পর দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই চোরকে আদালতে তোলা হয়েছে।   মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান।   তিনি বলেন- ‘বিচারকের স্যারের গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছিল। আমরা গভীরভাবে এ ঘটনার তদন্ত করি। এক পর্যায়ে দুইজনকে গ্রেফতার করি। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে তোলা হবে।’   এরআগে ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে গরুটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x