সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট নগরীতে বসছে ৫০ হাজার প্রিপেইড গ্যাস মিটার

জালালাবাদ গ্যাস ও চায়না কোম্পানীর মধ্যে চুক্তি স্বাক্ষর

সিলেট নগরীতে ৫০ হাজার প্রিপেইড মিটার স্থাপন করতে যাচ্ছে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। এ লক্ষ্যে জেজিটিডিএসএল এবং দি কনসোর্টিয়াম অব জেনার মিটারিং টেকনোলজি (সাংহাই) লিমিটেড ও হেক্সিং ইলেকট্রিকেল কোম্পানী লিমিটেড, চায়নার সাথে রবিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সিলেট সদর উপজেলার ৫০ হাজার গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আসবেন।
এ উপলক্ষে রবিবার দুপুরে জালালাবাদ গ্যাস ভবনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেজিটিডিএসএল-এর পক্ষে কোম্পানী সচিব মো: শহিদুল ইসলাম এবং হেক্সিং ইলেকট্রিক্যাল-এর রিজিওনাল সিইও লিও জু নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জালালাবাদ গ্যাসের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন । প্রকল্প পরিচালক প্রকৌশলী লিটন নন্দীসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জালালাবাদ গ্যাসের এমডি বলেন, এ চুক্তির মাধ্যমে জালালাবাদ গ্যাসের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। তিনি বলেন, ২০২১ সালের জানুয়ারিতে আমরা প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেই। দীর্ঘ ১৯ মাসের প্রচেষ্টার পর আমরা মিটার স্থাপনের জন্য চায়না কোম্পানীর সাথে চুক্তি করলাম। ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মিটারিং স্থাপনের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের গ্রাহকরা উপকৃত হবেন। হেক্সিং ইলেকট্রিক্যাল-এর রিজিওনাল সিইও লিও জু বলেন, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডসহ এদেশে অনেক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। তারা দীর্ঘ ১৪ বছর ধরে এ কাজে নিয়োজিত। সিলেটে প্রিপেইড মিটার স্থাপনের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট নগরীতে বসছে ৫০ হাজার প্রিপেইড গ্যাস মিটার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x