মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সিলেটের বার্তার ৩য় বর্ষপূর্তি উদযাপন
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২২
সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলেটের বার্তা ২৪.কমের ৩য় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
আজ ১০ নভেম্বর, বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট নগরীর শিবগঞ্জ পয়েন্টে লাযযাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে কেক কাটেন সিলেটের বার্তা সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক ও সিলেটের বার্তা ২৪.কমের সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী সম্পাদক আতিকুর রহমান নগরী, ম্যানেজমেন্ট ইনচার্জ এম. আরিফ আহমেদ, সিলেটের বার্তা পাঠক ফোরামের সভাপতি আব্দুর রব সায়েম, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. আফজল হোসেন, সহ সাধারণ সম্পাদক এসডি সুমেল, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এ এস এম আরিফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ উদ্দিন, পাঠক ফোরামের সদস্য আব্দুল আলিম, তাসবির তালুকদার, আনওয়ার হোসেন প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত