সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী পরিদর্শনে খনিজ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি পাথর কোয়ারী সচলকরণের লক্ষে সরেজমিন পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ১১ (নভেম্বর) সকাল ৯ টায় প্রতিনিধি দল কালাইরাগ ও ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শন করেন। পরে বিকাল ২ টায় শাহ আরফিন পাথর কোয়ারী পরিদর্শন করেন।   এর আগে গতকাল বিকেলে উৎমা পাথর কোয়ারী পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন টু অনুবিভাগের যুগ্মসচিব নায়েব আলী, বিএমডি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান, জিএমবি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মিজানুর রহমান, পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক একেএম রফিকুল ইসলাম। সিলেট জেলা প্রশাসকের প্রতিনিধি। এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসক মোঃ জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভুমি) ডি এম সাদিক আল শাফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়াসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা পায়ে হেঁটে স্পট সমুহ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারনে কোয়ারী সমুহের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী পরিদর্শনে খনিজ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x