সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটেও খালেদা জিয়ার জন্য 'খালি' চেয়ার!

বিভিন্ন দাবিতে সারা দেশে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ সিলেটে দলটির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই গণসমাবেশেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। জানা গেছে, সারা দেশে ছয়টি বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে দলীয় চেয়ারপার্সনের সম্মানে একটি চেয়ার খালি রাখা হয়। সিলেটে এর ব্যতিক্রম হচ্ছে না। বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী জানান, আলিয়া মাদরাসা মাঠে সমাবেশস্থলে মঞ্চের মধ্যখানে বড় আকারের একটি চেয়ার খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে। এটি সমাবেশ শেষ হওয়া অবধি খালিই থাকবে। তিনি বলেন, ‘আমাদের নেত্রীর প্রতি সম্মান জানিয়ে চেয়ারটি খালি রাখা হচ্ছে।’ এদিকে, সমাবেশমঞ্চে বড় আকারের একটি ব্যানার টানানো হয়েছে। সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আছে। এ ছাড়া সম্প্রতি আন্দোলন করতে গিয়ে নিহত হওয়া দলীয় পাঁচ নেতা-কর্মীর ছবিও আছে সেই ব্যানারে। আজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটেও খালেদা জিয়ার জন্য 'খালি' চেয়ার!

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x