সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের যে দুইটি আসনে প্রার্থী হতে চান মিসবাহ সিরাজ

সিলেটের দুইটি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।   এ লক্ষ্যে তিনি সিলেট-১ ও সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।   জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপরদিন সোমবার (২০ নভেম্বর) তিনি সংগ্রহ করেন সিলেট-১ আসনের মনোনয়নপত্র।   গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মিসবাহ উদ্দিন সিরাজ দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এছাড়া তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ও সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন।   কিন্তু কোনটিতেই মনোনয়ন পাননি। একসময়ের তুখোড় ছাত্রনেতা মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে এক লাফে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর দাপটের সাথে তিনবার কেন্দ্রীয় এই দায়িত্ব পালন করেন।   কিন্তু কেন্দ্র থেকে ছিটকে পড়ার পর রাজনীতিতে আর সুবিধে করতে পারেননি তিনি। কেন্দ্রীয় কমিটিতে স্থান কিংবা জাতীয়/স্থানীয় সরকারের কোন নির্বাচনে তিনি দলের হাইকমান্ডের গুডবুকে নাম লেখাতে পারেননি।   এবার দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূরণ হবে কি-না তা দেখার অপেক্ষায় রয়েছেন সিলেটের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের যে দুইটি আসনে প্রার্থী হতে চান মিসবাহ সিরাজ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x