রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র হজ ১৫ জুন
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৪
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (৭ জুন) থেকে আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাস শুরু হচ্ছে। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালনে ইতোমধ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ৬৩ হাজার ১৪১ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন ৫৮ হাজার ৯৭৬ জন। বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হেল্প ডেস্কের তথ্যমতে, মোট ১৬২টি ফ্লাইটে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ১৪১ জন বাংলাদেশি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। এরমধ্যে মক্কায় আটজন এবং মদিনায় তিনজন মারা গেছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত