১০৭ রানের লক্ষ্য পাড়ি দেওয়া খুব একটা কঠিন নয়। তবে শেষ দিনের প্রথম ঘণ্টায় কিউইদের জন্য আতঙ্কের নাম ছিলেন জাসপ্রিত বুমরাহ।
মেঘলা কন্ডিশনে দারুণ বোলিং উপহার দেন তিনি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জয়ের কাজটাও সহজ হতে থাকে।
বেঙ্গালুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৫ বছর পর ভারতের মাটিতে এটি তাদের প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালের নভেম্বরে ওয়াংখেড়েতে ১৩৬ রানের জয় পেয়েছিল তারা।
বিস্তারিত আসছে…
মতামত