বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দোয়ারাবাজারে আ'লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালের মান্নারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

তিনি মান্নারগাও ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে আ'লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x