শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ। এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান। তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৪

featured Image

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ। এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান। তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪